Saturday, December 03, 2011

ইন্টেল নিয়ে ১০ কথা

১৫ নভেম্বর চার দশক পূর্ণ করল পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004১৯৭১ সালে এই প্রসেসর বাজারে ছেড়ে ডিজিটাল বিপ্লবের সূচনা করে ইন্টেল করপোরেশন। মার্কিন এই প্রতিষ্ঠানটি চিপ তৈরির বাজারে এখন অপ্রতিদ্বন্দ্বী। প্রসেসরের পাশাপাশি তারা এখন মাদারবোর্ড, চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইন্ট্রিগ্রেটেড সার্কিট এবং ফ্ল্যাশ মেমোরিও তৈরি করছে। চিপ জায়ান্ট ইন্টেলের ১০ তথ্য

নামকরণ
পদার্থবিদ রবার্ট নয়েচ ও রসায়নবিদ গর্ডন ই মুর ১৯৬৮ সালের ১৮ জুলাই ইন্টেল প্রতিষ্ঠা করেন। তাঁদের নামানুসারে প্রথমে এর নাম রাখা হয় 'মুর নয়েচ' কিন্তু এটি ইংরেজি শব্দ More Noise-এর মতো শোনাত, তাই নাম পরিবর্তন করে রাখা হয় 'এনএম ইলেকট্রনিক্স'। পরে 'ইন্টেল' নামে স্থির হয় এই প্রতিষ্ঠান। Integrated Electronics অর্থাৎ সমন্বিত বিদ্যুতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Intel (ইন্টেল)।

পোশাক
ইন্টেল তাদের সিলিকন চিপ ক্লিনরুম নামের একটি বিশেষ ধরনের ও চমৎকার এলাকায় তৈরি করে। 'ক্লিনরুম' বলতে সাধারণত নূ্যনতম ভুল করে সফটওয়্যার উদ্ভাবন করার পদ্ধতিকে বোঝানো হয়। ইন্টেল ক্লিনরুমের প্রযুক্তিবিদরা 'বানি স্যুট' নামের এক ধরনের বিশেষ পোশাক পরে। ইংরেজি Bunny শব্দ দিয়ে খরগোশকে বোঝানো হয়। শণ ও চুলের সম্ভাব্য সংক্রমণ থেকে চাকতিকে বাঁচানোর জন্য তারা এই বিশেষ পোশাক পরে থাকে। ১৯৭৩ সালে এটি ইন্টেলের ক্লিনরুমের নির্ধারিত পোশাকে পরিণত হয়।


মাঠের মতোই বড়
ইন্টেলের ক্লিনরুমের জায়গা প্রায় তিন তিনটি ফুটবল মাঠের জায়গার সমান। ক্লিনরুমের ভেতরে সিলিকন চাকতি বহনের জন্য মনোরেলের ব্যবহার করা হয়, যার রাস্তার দূরত্ব প্রায় তিন মাইলেরও বেশি।

ঘড়িতেও ইন্টেল
১৯৭২ সালে ইন্টেল ডিজিটাল ঘড়ির যন্ত্রাংশ তৈরি শুরু করে।

সিঙ্গেল বোর্ড কম্পিউটার
১৯৭৬ সালে ইন্টেল প্রথম বোর্ড কম্পিউটার ISBC 80/10 এর সূচনা করে।

ছাঁটাই
অর্থনৈতিক মন্দাবস্থার জন্য ২০০৬-০৮ সালে ইন্টেলের সিইও পল ওটেলিনি প্রায় ১০ হাজার ৫০০ কর্মচারী ছাঁটাই করেন। এটি ছিল ইন্টেলের মোট কর্মচারীর প্রায় ১০ শতাংশ।

গবেষণা বাজেট
২০১০ সালে ইন্টেল গবেষণা ও উন্নয়নে প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলার খরচ করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকার সমান।

ট্রানজিস্টরের সংখ্যা
Intel 4004
প্রসেসরে দুই হাজার ৩০০টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়। বর্তমান প্রচলিত দ্বিতীয় প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরে প্রায় ২০০ কোটি ট্রানজিস্টর আছে।

ইন্টেল ইনসাইড
ইন্টেল ১৯৯১ সালে 'ইন্টেল ইনসাইড' ব্র্যান্ড ক্যাম্পেইনের সূচনা করে।

জাদুঘর
চিপ জায়ান্ট ইন্টেলের একটি জাদুঘরও আছে। প্রতিবছর প্রায় ৮০ হাজার দর্শনার্থী এটি পরিদর্শন করে।

0 comments:

Post a Comment