জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একদা লিখেছিলেন -"আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র কোরআন শরীফের বাঙলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে সময়মতো তা করে উঠতে পারি নি............"।
তিনি লিখেছেন....
আল্লাহ আমার প্রভূ, আমার নাহি নাহি ভয়,
আমার নবী মুহাম্মাদ, যাঁহার তারীফ জগৎময়।
আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
কালেমা আমার তাবীজ, তৌহিদ আমার মুর্শীদ
ঈমান আমার বর্ম, হেলাল আমার খুর্শীদ।
'আল্লাহু আকবার ধ্বনি' আমার জেহাদ-বাণী।
আখের মোকাম ফেরদৌস, খোদার আরশ যেথায় রয়
আরব, মেসের, চীন, হিন্দু, মুসলিম জাহান মোর ভাই।
কেহ নয় উচ্চ, কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ, এক দীল, এক প্রাণ, আমীর-ফকীর এক সমান।
এক তাকবীরে উঠি জেগে আমার হবেই হবে জয়।
আমপারার ছোট ছোট সুরাগুলোর মধ্যে ৩৮টির ছন্দোবদ্ধ অনুবাদ তিনি করেছেন। নীচে তার কয়েকটি সংগ্রহ করে দিলামঃ
সুরা ফাতেহা
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সহজ সরল পথে মোদেরে চালাও,
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু।
সুরা ইখলাস্
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরস-জাত তিনি নন।
সমতুল তাঁর নাই কেহ আর।
সুরা ফালাক
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আমি শরণ যাচি ঊষা-পতির,
হাত হতে তার - সৃষ্টিতে যা আছে তির।
আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-
এ সব হ'তে অভয় শরণ যাচি তাঁহার।
যাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)
সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।
ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে-
শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।
সুরা নাস
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আমি তাঁরি কাছে মাগি গো শরণ
সকল মানবে যিনি করেন পালন।
কেবল তাঁহারি কাছে - ত্রিভুবন মাঝ
সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।
কুমন্ত্রণা দানকারী "খান্নাস" শয়তান
মানব দানব হ'তে চাহি পরিত্রাণ।
সুরা নসর্
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
আসিয়াছে আল্লার শুভ সাহায্য বিজয়!
দেখিবে - আল্লার ধর্মে এ জগৎময়
যত লোক দলে দলে করিছে প্রবেশ,
এবে নিজ পালক সে প্রভুর অশেষ
প্রচার হে প্রসংশা কৃতজ্ঞ অন্তরে,
কর ক্ষমা প্রার্থনা তাঁহার গোচরে।
করেন গ্রহন তিনি সবার অধিক
ক্ষমা আর অনুতাপ-যাচ্ঞা সঠিক।
সুরা লাহাব
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়,
হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।
করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায়
জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।
সুরা কাওসার
শুরু করিলাম পূত নামেতে খোদার
কৃপা করুণার যিনি অসীম পাথার।
অনন্ত কল্যাণ তোমা' দিয়াছি নিশ্চয়,
অতএব তব প্রতিপালক যে হয়
নাসাজ পড় ও দাও কোরবাণী তাঁরেই,
বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।
সুরা কাফেরুন
শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।
বল, হে বিধর্মীগন, তোমরা যাহার
পূজা কর, - আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ - আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমার ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম র'বে আমারি উপরে।
সূরা আদ দুহা
শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।
শপথ প্রথম দিবস- বেলার শপথ রাতের তিমির- ঘন,
করেন নি প্রভু বর্জন তোমা', করেন নি দুশমনী কখনো।
পরকাল সে যে উত্তমতর, হইকাল আর দুনিয়া হ'তে,
অচিরাত তব প্রভু দানিবেন (সম্পদ) খুশী হইবে যাতে।
পিতৃহীন সে তোমারে তিনি কি করেন নি পরে শরন দান?
ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনিই না তোমা পথ দেখান?
তিনি কি পাননি অভাবী তোমারে আভাব সব করেন মোচন?
করিয়ো না তাই পিতৃহীনের উপরে কখনো উতপীড়ন।
যে জন প্রার্থী--- তাহারে দেখিও করো না তিরস্কার কভু,
বক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু।
তিনি লিখেছেন....
আল্লাহ আমার প্রভূ, আমার নাহি নাহি ভয়,
আমার নবী মুহাম্মাদ, যাঁহার তারীফ জগৎময়।
আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
কালেমা আমার তাবীজ, তৌহিদ আমার মুর্শীদ
ঈমান আমার বর্ম, হেলাল আমার খুর্শীদ।
'আল্লাহু আকবার ধ্বনি' আমার জেহাদ-বাণী।
আখের মোকাম ফেরদৌস, খোদার আরশ যেথায় রয়
আরব, মেসের, চীন, হিন্দু, মুসলিম জাহান মোর ভাই।
কেহ নয় উচ্চ, কেহ নীচ, এখানে সমান সবাই।
এক দেহ, এক দীল, এক প্রাণ, আমীর-ফকীর এক সমান।
এক তাকবীরে উঠি জেগে আমার হবেই হবে জয়।
আমপারার ছোট ছোট সুরাগুলোর মধ্যে ৩৮টির ছন্দোবদ্ধ অনুবাদ তিনি করেছেন। নীচে তার কয়েকটি সংগ্রহ করে দিলামঃ
সুরা ফাতেহা
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সহজ সরল পথে মোদেরে চালাও,
যাদের বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু।
সুরা ইখলাস্
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরস-জাত তিনি নন।
সমতুল তাঁর নাই কেহ আর।
সুরা ফালাক
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আমি শরণ যাচি ঊষা-পতির,
হাত হতে তার - সৃষ্টিতে যা আছে তির।
আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-
এ সব হ'তে অভয় শরণ যাচি তাঁহার।
যাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)
সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।
ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে-
শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।
সুরা নাস
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আমি তাঁরি কাছে মাগি গো শরণ
সকল মানবে যিনি করেন পালন।
কেবল তাঁহারি কাছে - ত্রিভুবন মাঝ
সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।
কুমন্ত্রণা দানকারী "খান্নাস" শয়তান
মানব দানব হ'তে চাহি পরিত্রাণ।
সুরা নসর্
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
আসিয়াছে আল্লার শুভ সাহায্য বিজয়!
দেখিবে - আল্লার ধর্মে এ জগৎময়
যত লোক দলে দলে করিছে প্রবেশ,
এবে নিজ পালক সে প্রভুর অশেষ
প্রচার হে প্রসংশা কৃতজ্ঞ অন্তরে,
কর ক্ষমা প্রার্থনা তাঁহার গোচরে।
করেন গ্রহন তিনি সবার অধিক
ক্ষমা আর অনুতাপ-যাচ্ঞা সঠিক।
সুরা লাহাব
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়,
হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।
করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা
কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।
শিখাময় অনলে সে পশিবে ত্বরায়
সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায়
জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী,
তাহার গলায় দড়ি বহিবে আপনি।
সুরা কাওসার
শুরু করিলাম পূত নামেতে খোদার
কৃপা করুণার যিনি অসীম পাথার।
অনন্ত কল্যাণ তোমা' দিয়াছি নিশ্চয়,
অতএব তব প্রতিপালক যে হয়
নাসাজ পড় ও দাও কোরবাণী তাঁরেই,
বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।
সুরা কাফেরুন
শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।
বল, হে বিধর্মীগন, তোমরা যাহার
পূজা কর, - আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ - আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমার ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম র'বে আমারি উপরে।
সূরা আদ দুহা
শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।
শপথ প্রথম দিবস- বেলার শপথ রাতের তিমির- ঘন,
করেন নি প্রভু বর্জন তোমা', করেন নি দুশমনী কখনো।
পরকাল সে যে উত্তমতর, হইকাল আর দুনিয়া হ'তে,
অচিরাত তব প্রভু দানিবেন (সম্পদ) খুশী হইবে যাতে।
পিতৃহীন সে তোমারে তিনি কি করেন নি পরে শরন দান?
ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনিই না তোমা পথ দেখান?
তিনি কি পাননি অভাবী তোমারে আভাব সব করেন মোচন?
করিয়ো না তাই পিতৃহীনের উপরে কখনো উতপীড়ন।
যে জন প্রার্থী--- তাহারে দেখিও করো না তিরস্কার কভু,
বক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু।



0 comments:
Post a Comment