ভুল করে ইনবক্স থেকে দরকারি ই-মেইল যদি মুছে ফেলেন, তাহলে তো আফসোসই করতে হবে! আবার এমনও হতে পারে আজ যেটা অপ্রয়োজনীয় ভেবে মুছে দিয়েছেন, কাল সে মেইলটাই সবচেয়ে দরকারি। সত্যিই যদি এমন হয়, তাহলে দেরি না করে সহায়তা নিন অনলাইন ব্যাকআপ সুবিধা দিচ্ছে এমন কোনো সাইটের। বিনা খরচে ব্যাকআপ সেবাদানকারী নির্ভরযোগ্য একটি সাইট www.dropmysite.com। ই-মেইল ব্যাকআপ সুবিধার পাশাপাশি ওয়েবসাইট, ব্লগ এবং ওয়েবে যুক্ত ডেটাবেইসের সর্বশেষ হালনাগাদের ব্যাকআপও রাখা যাবে সাইটটিতে।
এ সাইটে সফল নিবন্ধনের পর ড্যাশবোর্ডে তিনটি সেবা চোখে পড়বে ওয়েবসাইট ব্যাকআপ, ডেটাবেইস ব্যাকআপ এবং ই-মেইল ব্যাকআপ।
এ সাইটে সফল নিবন্ধনের পর ড্যাশবোর্ডে তিনটি সেবা চোখে পড়বে ওয়েবসাইট ব্যাকআপ, ডেটাবেইস ব্যাকআপ এবং ই-মেইল ব্যাকআপ।
'ই-মেইল ব্যাকআপ' অংশে ক্লিক করলে শিডিউল (দৈনিক, সাপ্তাহিক ও মাসিক), স্থানীয় সময় (নিয়মিত যে সময় হালনাগাদ প্রক্রিয়া হবে), ব্যাকআপের ধরন (ইনবক্স, সেন্ট ইত্যাদি) নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় নির্দেশনা মেনে ই-মেইলের ব্যাকআপ সুবিধা চালু করতে হবে।
পরবর্তী সময়ে ব্যাকআপের তারিখ ভিত্তিক সংগ্রহ দেখতে পাবেন 'ব্যাকআপ হিস্টোরি' অংশে।
পরবর্তী সময়ে ব্যাকআপের তারিখ ভিত্তিক সংগ্রহ দেখতে পাবেন 'ব্যাকআপ হিস্টোরি' অংশে।

0 comments:
Post a Comment