Shut Down-এ ক্লিক করার পরও কমপিউটার সম্পূর্ণরূপে বন্ধ হতে বেশ সময় নেয়। যদি কমপিউটার শাটডাউন হতে অনেক বেশি সময় নেয়, তাহলে ধরে নিতে পারেন এটি হতে পারে প্রতিবার উইন্ডোজ শাটডাউন করার সময় পেজিং ফাইল ডিলিট হওয়ার কারণে। এতে সিস্টেমের নিরাপত্তা যথেষ্ট বাড়ে, কেননা পেজিং ফাইলের পুরো কনটেন্ট শাটডাউনের সময় ওভাররাইট হয়। এটি ধারণ করে পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ ডাটা যা আর কখনও ডিলিট করা সম্ভব হবে না। অন্যদিকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে এটি অকারণে প্রচুর সময় নেয়, যা হোম পিসির জন্য দরকার নেই।
এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এই ফাংশনকে বন্ধ রাখা। এজন্য উইন্ডোজ রেজিস্ট্রিতে এন্টার করতে হবে। সার্চ বক্সে Start মেনুর সার্চ বক্সে Regedit টাইপ করে এন্টার চাপতে হবে। User Account কন্ট্রোল প্রশ্নে Yes করে নিশ্চিত করুন।
এবার নিচের কী-তে নেভিগেট করুন- ‘HKEY_LOCAL_MACHINE\System\ CurrentControlSet\Control\Session Manager\Memory Management’।
এবার ডান দিকের প্যানে DWORD Value ‘ClearPageFileAtShutdown’ ওপেন করুন। এতে ডাবল ক্লিক করে এর Value পরিবর্তন করে 0 করুন। এখন Ok করে নিশ্চিত করুন। এবার উইন্ডোজ বন্ধ করুন। এর ফলে ভবিষ্যতে শাটডাউন করতে কম সময় নেবে।



0 comments:
Post a Comment