Thursday, July 07, 2011

ওয়েলকাম স্ক্রিনে টার্ন অফ কমপিউটার বাটন ডিজ্যাবল করা

বাই ডিফল্ট মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি লগঅন স্ক্রিন প্রদর্শন করে একটি Turn off Computer বাটন। এ প্রদর্শনী বেশ সুবিধাজনক বিশেষ করে অসতর্ক ও শিশু কমপিউটার ব্যবহারকারীদের জন্য। এই ফিচার সহায়ক ভূমিকা পালন করে কমপিউটার ও সব প্রোগ্রাম বন্ধ করার ক্ষেত্রে। বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার জন্য Turn off Computer বাটনকে ডিজ্যাবল করা যায়। এরপরও কমপিউটার বন্ধ করতে পারবেন। এজন্য প্রথমে কমপিউটার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট সহযোগে লগঅন করতে হবে। টার্ন অফ কমপিউটার বাটন ডিজ্যাবল করার জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে-


>>অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমপিউটার লগঅন করার জন্য StartControl Panel-এ ক্লিক করুন।

  >>Performance and Maintenance-এ ক্লিক করুন।

>>Local Security Policy-তে ক্লিক করুন।

  >>প্লাস চিহ্নে ক্লিক করে Local Policies সম্প্রসারণ করুন এবং এরপর Security Options-এ ক্লিক করুন।
  >>ডান দিকের প্যানে Shutdown: Allow system to be shutdown without having to log on policy-তে ডাবল ক্লিক করুন।
  >>Disabled-এ ক্লিক করে Ok-তে ক্লিক করুন।

এর ফলে উইন্ডোজ এক্সপি ওয়েলকাম স্ক্রিন থেকে Turn off Computer বাটন অপসারিত হবে।

0 comments:

Post a Comment