Friday, May 20, 2011

এক্সপিতেও দিন ফোল্ডার ব্যাকগ্রাউন্ড


    ..... প্রথমে যে ছবিটি ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান, সেই ছবিটিকে কপি করে নির্দিষ্ট ফোল্ডারের অভ্যন্তরে রাখুন মনে করি ফোল্ডারটি D: ড্রাইভের MY BANGLA MUSIC ফোল্ডারে অবস্থিত এবং এর নাম CHAPTER 2 - FUAD FEAT MILA (চিত্র লক্ষ্য করুন) আর যে ছবিটি আপনি ব্যবহার করছেন তার নাম Cover এবং এটি একটি jpg ফরম্যাটের ফাইল এখন নতুন একটি নোটপ্যাড ফাইল ওপেন করুন এবং এতে নিচের লাইনগুলো লিখুন :


    [ExtShellFolderViews]
    {BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
    [{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
    Attributes=1
    IconArea_Image=D:\MY BANGLA MUSIC\CHAPTER 2 - FUAD FEAT MILA\Cover.jpg
    [.ShellClassInfo]
    ConfirmFileOp=0

    এবার ফাইলটিকে ফোল্ডারে desktop.ini নামে সেভ করুন এরপর Start > Run চালু করে সেখানে ATTRIB +S "D:\MY BANGLA MUSIC\CHAPTER 2 - FUAD FEAT MILA" টাইপ করে এন্টার দিন রিফ্রেশ করুন - দেখবেন ফোল্ডারটির অভ্যন্তরের ব্যাকগ্রাউন্ড পরিবর্তিত হয়ে গেছে সবশেষে ফোল্ডারটির ভেতরে ছবিটি এবং desktop.ini ফাইল দুটি হিডেন করে দিন .....

0 comments:

Post a Comment