Wednesday, November 16, 2011

সিস্টেম ইনফরমেশন ব্যবহার করে পিসির তথ্য সংগ্রহ

আপনার পিসির হার্ডওয়্যারের বিসত্মারিত গুরুত্বপূর্ণ তথ্য লিস্ট করে সিস্টেম ইনফরমেশন টুল। পিসির প্রতিটি অংশের বিসত্মারিত তথ্য কেউ মনে রাখে না। তবে কখনো কখনো পিসির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিসত্মারিত তথ্য জানতে হয় প্রয়োজনের তাগিদে, বিশেষ করে কারিগরি সহায়তা দেয়ার জন্য এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উইন্ডোজ থেকে পাই সিস্টেম ইনফরমেশন টুল সম্পর্কে সহায়ক এবং গোপন তথ্য জানার উপায়। উইন্ডোজ ৭ এবং ভিসত্মায় এই টুল রান করানো যায়। এজন্য Start Menu-এর সার্চ বক্সে System information টাইপ করে এন্টার চাপতে হবে। এক্সপির ক্ষেত্রে এই টুলটি আরো বেশি গোপনভাবে রাখা হয়েছে। এই টুল পেতে পারেন Start>Run বাটনে ক্লিক করে আবির্ভূত বক্সে C:\windows\system32\dllcache\ msinfo32.exe টাইপ করে Ok-তে ক্লিক করুন।

সিস্টেম ইনফরমেশন টুল চালু হয় সিস্টেম সামারি সহযোগে, যেখানে সচরাচর সব ধরনের সহায়ক তথ্য রয়েছে এবং পিসিতে কোন মাদারবোর্ড ব্যবহার হচ্ছে তা ক্যাসিং না খুলে জানার একমাত্র উপায় হলো এই সিস্টেম ইনফরমেশন টুল।


বাম দিকের প্যানে Components or Software Environment ক্যাটাগরিতে ক্লিক করলে পিসির হার্ডওয়্যার ও সফটওয়্যারের আরো বিসত্মারিত তথ্য জানতে পারবেন।

0 comments:

Post a Comment