রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে আজ আমাদের দেশে। আমি ঢাকাতে এক বিল্ডিং এর চার তলাতে থাকি। সন্ধ্যায় যখন ভূমিকম্প হয় আমি তখন চা খাচ্ছিলাম মজা করে। হঠাৎ মনে হল বিল্ডিংটা যেন দুলছে। প্রথমে বুঝে উঠতে পারিনি, পরে যখন বুঝতে পারলাম ভূমিকম্প তখন আর বুঝতে পারছিলাম কি করবো। একবার মনে হল দৌড়ে নিচে নেমে যাই আবার মনে হল যা হবার হবে নিচে নামবো না। বসে বসে দোয়া পরতে লাগলাম।
ভূমিকম্প শেষে আম্মু ফোন দিয়ে জিজ্ঞেস করলো ভয় পেয়েছি কিনা। বললাম ভয় তো একটু পেয়েছিই। আম্মু তখন বলল আমরা যেন দা টা সামান্য পুড়িয়ে পানিতে ভিজিয়ে সেই পানি খাই, তাহলে নাকি ভয় কেটে যবে। আম্মুর কথা মত খেলাম দা পুড়িয়ে পানিতে ভিজিয়ে সেই পানি। হাজার হলেও মায়ের কথা তো।যদিও আমি এসব বিশ্বাস করি না।



0 comments:
Post a Comment